১৭ আগস্ট ২০১০ - ১৯:৩০

রেডিও তেহরানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: আফগানিস্তানে আল কায়েদার তৃতীয় শীর্ষ নেতা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে আল কায়েদার তৃতীয় শীর্ষ নেতা নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। মোস্তফা আবু আল ইয়াজিদ ওরফে শেখ সাইদ আল মিসরি নামে পরিচিত এই নেতা এবং তার স্ত্রী ও তিন সন্তানের মৃত্যুর খবর আল কায়েদার পক্ষ থেকে স্বীকার করা হয়েছে বলে একটি ওয়েব সাইট জানিয়েছে। এর আগেও তার মৃত্যুর খবর প্রচারিত হয়েছে তবে এই প্রথমবার আল কায়েদার পক্ষ থেকে তা স্বীকার করে নেয়া হলো। এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন, পাকিস্তানের উপজাতীয় এলাকায় সম্প্রতি মার্কিন চালক বিহীন বিমান থেকে চালানো হামলায় মোস্তাফা আবু ইয়াজিদ নিহত হয়েছে। এদিকে আফগান সরকার, আল কায়েদার এই শীর্ষ নেতা নিহত হওয়ার খবরকে স্বাগত জানিয়েছে। তবে এই মৃত্যুর ফলে আফগানিস্তান ও পাকিস্তানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে বলে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র মনে করছেন না।#